শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্যে আমি স্বস্তিবোধ করি না: সোনাক্ষী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১০৩

ছবি-সংগৃহীত

ক্যারিয়ারের এত জনপ্রিয়তা পাবার পরেও নিজের ভেতরে আফসোস পুষে রাখছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। জনালেন, দীর্ঘ ক্যারিয়ারের যতটা চেয়েছিলেন, ঠিক ততটা পরিচিতি পাননি অভিনেত্রী। কিন্তু কেন ? সেটিও জানালেন এ গ্ল্যামারকন্যা।

তার ভাষ্য, অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে আপত্তি থাকায় অনেকটা পিছিয়ে আছেন তিনি।

‘দাবাং’ দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর বিভিন্ন ধরনের সিনেমা করেছেন সোনাক্ষী। তবে পর্দায় তাকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি, চুম্বন দৃশ্যও করেননি। এমনকি পর্দায় নিজের পোশাক কী হবে, তা নিয়েও বরাবরই সচেতন তিনি। যেমন সোনাক্ষীকে কখনো বিকিনিতে দেখা যায়নি।

এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, এটা (অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) করতে আমি স্বস্তিবোধ করি না। আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ধরনের দৃশ্য অভিনয় না করেও আপনি কাজ করে যেতে পারেন। শিল্পী হিসেবে আপনার যদি কোনো কিছুতে অস্বস্তি হয়, সেটা এড়িয়ে যেতে পারেন। আমি এটাই করি।

সিনেমার বাইরে এখন ওটিটিতেও সরব সোনাক্ষী ।ওয়েব সিরিজ ‘দাহাড়’ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর সর্বশেষ সঞ্জয়লীলা বানসালির ‘হীরামাণ্ডি’তে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

অন্তরঙ্গ দৃশ্যে আমি স্বস্তিবোধ করি না: সোনাক্ষী

প্রকাশের সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪