শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করতে পারবেন না উর্বশী!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৭৯

ছবি-সংগৃহীত

আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলার–বলিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তকমা রয়েছে। এরমধ্যে ক্রিকেট তারকা ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল তার। যদিও গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রীর কোনও স্বীকারোক্তি মেলেনি। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দু’জনে। ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সমাজমাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, ‘ঋষভ পন্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য।

এদিকে আগামী আড়াই বছর অভিনেত্রীর বিয়ের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনও ভাবেই বিয়ে করতে পারবেন না।

কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা? উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। অভিনেত্রীর কথায়, ‘এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

বিয়ে করতে পারবেন না উর্বশী!

প্রকাশের সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪