শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল অজগর 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসা থেকে অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউপির নওয়াগাঁও এলাকার মো: আব্দুল বাছিত এর বসতবাড়ি থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, সদর ইউপির নওয়াগাঁও আব্দুল বাছিত এর বাড়িতে ছোট বাচ্চারা সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করলে এসময় এলাকাবাসি দা, লাঠি ও কুচা নিয়ে সাপটিকে মারতে চেষ্টা করলে আব্দুল বাছিত এলাকাবাসিকে বাঁধা দেয়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, ফাউন্ডেশনের পরিচালক সজল দেব যথাস্থানে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর রাতে অজগর সাপটিকে বন বিভাগের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল অজগর 

প্রকাশের সময় : ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪