
রাজবাড়ী বালিয়াকান্দিতে জুলাই-আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত-শহিদদের স্মরণে স্মরণসভা আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাড়প্রাপ্ত) মো.হাসিবুল হাসান।
এসময় বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি মেঘলা খাতুন,মো ফিরোজ উদ্দিন, আব্দুল্লাহ আল সালেহ,শেখ মো রুহুল আমিন,ছাত্রপ্রতিনিধি মো হৃদয়, কাজী সাইফুল ইসলাম সহ অন্যানরা।
আলোচনায় বক্তারা ২৪এর ছাত্র-জনতার এই আন্দোলনের সেই ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। প্রশাসনের কাছে এই আন্দোলন নিহতের পরিবার ও আহতদের পাশে যেন থাকে প্রত্যাশা করেন। নির্মানাধীন মডেল মসজিদের নাম শহীদ সাগরের নামে করার দাবি জানায় তারা। পরে জুলাইয়ের গনঅভ্যুত্থানে ঢাকায় নিহত উপজেলার নারুয়া ইউনিয়নের শহিদ সাগরের পরিবারের হাত সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































