সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে ১২ স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক

  • ঢাকা ব্যুরো
  • প্রকাশের সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১১০

ছবি-সংগৃহীত

বার কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন,  শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

শাহজালালে ১২ স্বর্ণের বারসহ মালয়েশিয়ার নাগরিক আটক

প্রকাশের সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪