সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

রাজবাড়ী প্রতিনিধি।।

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এ সময় দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো (বড়) বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি কুয়াশার প্রকোপে মাঝ নদীতে নোঙর করে রাখা হয় বলে জানায় ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সাড়ে ১০টায় কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

সাড়ে ৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

প্রকাশের সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫