রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে সাইফ আলি, যা জানালেন কারিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১০২

ছবি-সংগৃহীত

 সাইফ আলি খান ও করিনা কাপুর খান মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন। সেই বাড়িতে গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি।

পিঙ্কভিলা বলছে, কারিনার পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফ তার হাতে আঘাত পেয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন ও চিকিৎসা চলছে। আমাদের পরিবার নিরাপদে রয়েছে। সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। সাইফের প্রতি আপনাদের উদ্বেগ, ভালোবাসার জন্য ধন্যবাদ।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও ছিল। জানা গেছে, ধারণা করা হচ্ছে হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমণি বলেন, রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা এখন তার অপারেশন করছি। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কতটা গভীর।

বিষয়টি নিয়ে বান্দ্রা ডিভিশনের ডিসিপির বলেন, এটা সত্যি। বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

হাসপাতালে সাইফ আলি, যা জানালেন কারিনা

প্রকাশের সময় : ১২:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫