সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ আহত ৪

 দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় একটি ছয় তলা ভবনে প্রথমে আগুন লাগে পরে বিল্ডিংয়ের নিচে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে নারী শিশুসহ চারজন । আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কেরানীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোঃ কাজল জানিয়েছেন যে, বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আহ তোরা ওই বাড়ির ভাড়াটিয়া । আহতরা হচ্ছে, পলি ,সজীব ,আবির ও আখি । তাও তাদের মধ্যে গুরুতর আহত আখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে । বিস্ফোরণের ঘটনায় ছয় তলায় বিল্ডিংটি হেলে পড়েছে । ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিণাত ফৌজিয়া ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। এলাকাবাসীকে ওই বাড়ির চারিদিকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন বাড়িটি কেরানীগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি স্বাধীন শেখের । বাড়িটির নির্মাণ নিয়েও রয়েছে নানা ধরনের মতাম ।
দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোহাম্মদ কাজল বলেছেন কি কারনে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করার পরেই সঠিক উত্তর পাওয়া যাবে। এখন কিছু বলা যাচ্ছে না।
জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ আহত ৪

প্রকাশের সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫