বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গায়িকা মোনালি ঠাকুর হাসপাতালে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১০৪

ছবি-সংগৃহীত

মঞ্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার নিঃশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল মোনালি ঠাকুরকে।

বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সবরকম ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসার দায়িত্বে আছেন। মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সকলেই তার দ্রুতই সুস্থতার কামনা করেছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

গায়িকা মোনালি ঠাকুর হাসপাতালে

প্রকাশের সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫