সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে শর্তে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা

ছবি: সংগৃহীত

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ তথা মাওলানা সাদ-এর অনুসারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগের কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারী)-এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

এদিকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মাওলানা জুবায়েরের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই তিনদিনব্যাপী এই ধাপের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে। আগের দিন সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইজেতেমায় খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।

বিএনপি বিশ্বাস করে দেশের উন্নয়ন করতে হলে নারী- পুরুষ সবার সমান অংশগ্রহণ প্রয়োজন

যে শর্তে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা

প্রকাশের সময় : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫