
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিজিবির নবনির্মিত “সুলতানপুর বিওপি” উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় নতুন এই বিওপি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। এসময় সেখানে দুঃস্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিজিবি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-মহাপরিচালক মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা। প্রধান অতিথি অতিরিক্ত বিজিবি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার এই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে মানুষ পারাপার ও নিষিদ্ধ জিনিস ক্রয় বিক্রয় হয়ে আসছিলো। এজন্য সরকার এই সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার জন্য একটি বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে এবং তাদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 







































