শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালেই ইবিতে প্রাক্তনদের মিলনমেলা; চলছে শেষ সময়ের প্রস্তুতি

হারুন-অর-রশিদ, ইবি প্রতিনিধি:

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই এসোসিয়েশনের ফ্যামিলি গেট টুগেদার ও সাধারণ সভা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই, ইবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড.  ইকবাল হোসাইন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সংবাদ সম্মেলনে তারা জানান, আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ফ্যামিলি গেট টুগেদার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে স্মৃতি চারণ, এ্যালামনাইদের সন্তানের খেলাধূলা ও পুরস্কার বিতরণ, রেজিস্ট্রার্ড এ্যালামনাইদেন গিফট সম্বলিত ব্যাগ প্রদান,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ঢাকায় অনুষ্ঠিত প্রথম অ্যালামনাইয়ের স্মরণিকার মোড়ক উম্মোচন করা হবে। সম্মেলনের সকল কাজের শেষ প্রস্তুতি চলছে।

এছাড়া তারা আরও জানান, সংগঠনটির আহ্বায়ক নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

রাত পোহালেই ইবিতে প্রাক্তনদের মিলনমেলা; চলছে শেষ সময়ের প্রস্তুতি

প্রকাশের সময় : ০৮:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫