
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে জামালপুরের বকশীগঞ্জে ইসমাইল হোসেন স্বপন মন্ডল ( ৪২) ও এরশাদ হোসেন (৪০) নামে যুবলীগ নেতা ও উপজেলা আ:লীগ নয়াপাড়া মোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
সোমবার ( ১৭ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার নামাপাড়ার গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন স্বপন ও পৌর নয়াপাড়া এলাকার নিয়ামতের ছেলে আ:লীগে নেতা এরশাদ হোসেন ।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আটক দুইজনকে আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, অন্য আরেকটি অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ শ্রী মতি নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিড হান্ট অভিযানে গ্রেফতারকৃত দুইজনসহ মোট তিনজনকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।। 







































