শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির ফলিত রসায়ন বিভাগের পুনমির্লনী

হারুন -অর-রশিদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল  বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ  আল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. জাহাংগীর আলম ও
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  শাহনেওয়াজ রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের আহ্বায়ক ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক  ড. হাফিজুর রহমানসহ  বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন শেখ ও রাফিয়া রিমা।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক  ড. এম এয়াকুব আলী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি বাস্তবতায় সম্ভব হয়নি। অনেকে এই বিশ্ববিদ্যালয়কে ট্যাগ লাগানোর চেষ্টা করে এটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, কেউ বলেন এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আবার কেউ বলেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। কিন্তু আন্তর্জাতিক করণের কিছুই দেখিনা। এই বিশ্ববিদ্যালয় পূর্বের ইতিহাস ঐতিহ্যে ফিরিয়ে আনতে অ্যালাইমনাইয়ের ভূমিকা অনস্বীকার্য।

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

ইবির ফলিত রসায়ন বিভাগের পুনমির্লনী

প্রকাশের সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫