বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জায়েদ খান একমাস ভাত খাচ্ছেন না

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩০

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও দেশে ফেরেননি তিনি। বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখান থেকেই নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিচ্ছেন এই নায়ক। জায়েদ খানের অধিকাংশ ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে,যুক্তরাষ্ট্রে জিমে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কেমন কাটছে মার্কিন মুলুকে জায়েদ খানের সময়? জানতে চাইলে এই অভিনেতা জানালেন, নিয়মিত জিম করছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। প্রবাসীদের বেশ কয়েকটি প্রোগ্রামে পারফর্মও করেছেন।

জায়েদ জানালেন, প্রায় একমাস ধরে নাকি ভাত খাচ্ছেন না তিনি। এর কারণ খাদ্যাভাসের পরিবর্তন।

জায়েদ বললেন, ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। গত ২৮ দিন ধরে একেবারে ভাত খাইনি। ভাতের বদলে ওটস-কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি। প্রচুর বয়েল ফুড, ফল, তাজা সবজি খাচ্ছি। একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি।

অভিনেতা জানালেন, ১০ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন। এরপর শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর থেকে গ্যাপ পড়ে যায়। তবে এখন আবার আগের মতো এখন আবার ব্যায়াম শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রে  বিভিন্ন স্টেটে শো করে বেড়াচ্ছেন জায়েদ। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘সামনে আরও কিছু শো রয়েছে। এজন্য নিজেকে আরও তৈরি করছি। স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার।

কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি রয়েছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি, দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

জায়েদ খান একমাস ভাত খাচ্ছেন না

প্রকাশের সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫