
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি অবস্থিত আয়ান প্লাজায় এনআরবিসি (NRBC) ব্যাংকের বকশীগঞ্জ উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ উপশাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্য রাখেন এনআরবিসি’র ময়মনসিংহ অঞ্চলের প্রধান নাহিদুর রহমান ।
বকশীগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ মো. হাবিবুল্লাহর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর,পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন এআরবিসি ব্যাংকে এরিয়া ইনচার্জ মাহাদি হাসান, শেরপুর উপশাখার ইনচার্জ আল-আমিন ও নেত্রকোনা উপশাখার ইনচার্জ সুমন পাল , বকশীগঞ্জ এনআরবিসি শাখার ম্যানেজার আয়াতে রাব্বিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বকশীগঞ্জ এনআরবিসি’র ব্রাঞ্চ এত দেরীতে হলেও ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ময়মনসিংহ আঞ্চলিক প্রধান নাহিদুর বলেন , ব্যাংকটি চালু হওয়ার আগেই আমাদের ইতিমধ্যে প্রায় দুই শ’র মত গ্রাহক সৃষ্টি হয়েছে। এতে আমরা আনন্দিত। আশা করছি, আমরা গ্রাহকদেরকে তাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা দিতে পারব।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ১০৯ টি শাখা, ৪৫০ টি উপশাখাসহ অসংখ্য পল্লী বিদ্যুৎ বুথ এবং এ,টি,এম,বুথের মাধ্যমে সারাদেশে প্রায় ৮০০ টির বেশি পয়েন্টে সেবা দিয়ে যাচ্ছে আমাদের এনআরবিসি ব্যাংক। সেজন্য আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করি।
সবশেষে ব্যাংকের সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে উদ্বোধন শেষ হয়।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































