বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরীমণি কার বুকে মাথা রেখে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৯৪

ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনা শুরুর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ছবি, ভিডিও এবং পোস্ট দিয়ে ভক্তদের চমকে দেন তিনি। এবার প্রিয় মানুষের বাহুডোরে দেখা গেলো তাকে। সেই সঙ্গে দিলেন নতুন করে প্রেমে পড়ার ইঙ্গিত।

পরীমণি মঙ্গলবার (৫ মার্চ) রাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় কাছের কোনো মানুষের বুকে নিশ্চিত শান্ত নায়িকাকে। ছবির ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন।

সেই যুবককে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। এই ছবি প্রকাশের পর ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কেউ কেউ আবার বলছেন এমন কিছুই পরী রহস্য করছে কেবল।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। পরের বছরের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। যদিও সেই সংসার টিকেনি। ২০২৩ সালে বিচ্ছেদ হয় তাদের। বর্তমানে পরীমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। সন্তান এবং অভিনয় নিয়েই ব্যস্ত অভিনেত্রী।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

পরীমণি কার বুকে মাথা রেখে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন

প্রকাশের সময় : ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫