বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৫৩

ছবি-সংগৃহীত

অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে মৃত্যু হয় ফরহাদ হোসেনের। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

সোমবার (১০ মার্চ) সকালে বাবার আত্মার শান্তি কামনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন রুনা। সুন্দর কিছু মুহূর্তে বাবার সঙ্গে তোলা পাঁচটি ছবিও আপলোড করেন।

ক্যাপশনে লেখেন, আমার আব্বু চলে গেলেন! আত্মার শান্তি কামনা করছি।

হঠাৎ এমন পোস্টে শোক প্রকাশ করেছেন রুনার ভক্ত ও সহকর্মীরা। কঠিন শোক সামলানোর শক্তি আল্লাহ অভিনেত্রীকে দান করুন, এমন সমবেদনাও প্রকাশ করেছেন অনেক নেটিজেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামের বাড়িতে রুনা খানের বাবা ফরহাদ হোসেনের দাফন হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

প্রকাশের সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫