রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে এক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ই মার্চ) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির টপসয়েল অবাধে মাটি কাটা হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।

এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

কুলাউড়ায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫