শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বাগেরহাটেও জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারি প্রোগ্রামার মাজহারুল ইসলাম, সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিক সহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের এই দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেবো।।

জনপ্রিয়

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করলো সরকার

বাগেরহাটে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ১১:২০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫