
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নতুন কমিটি ঘোষণা করেছে। সোমবার (১৭ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বির এবং সহ-সভাপতি ইব্রাহিম খলিলের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মুহাম্মদ ফয়জুল ইসলাম।
সংগঠনটির ইবি শাখার সাবেক সভাপতি আল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ রুহুল আমীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমদসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।
উল্লেখ্য,পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনটির নেতারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। 







































