মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই: সাবেক এমপি হাবিব

আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরোঃ:

বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে চলেছি। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

মঙ্গলবার (১৮মার্চ) কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।প্রয়োজনীয় সংস্কারশেষে সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে বিএনপির পতাকাতলে দাঁড়ানোর আহবান জানান সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, শার্শার কায়বার সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক আরিফুল আনম রিপন, উপজেলা তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম মগু, যুবদল নেতা আবু রায়হান, শফিউল আলম শফি, ইউপি সদস্য ফারুক হোসেন আনসারী, ইয়াছিন সরদার, মাহাবুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ।

জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই: সাবেক এমপি হাবিব

প্রকাশের সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫