
বলিউডের আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। মুম্বাইয়ের বাইরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ করেই দুঃসংবাদ আসে। তার মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর পাওয়া মাত্রই শুটিং ছেড়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী জ্যাকুলিন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ গুরুতর অসুস্থ হওয়ায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি। এ খবর পাওয়া মাত্রই শুটিং ছেড়ে বাড়ি ফিরেন তারকা মেয়ে। তবে এখনো তাদের পরিবার থেকে অসুস্থতা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে ২০২২ সালেও একবার জ্যাকুলিনের মায়ের অসুস্থতার খবর এসেছিল। তখন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তখনো হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় অভিনেত্রীর মা কিমকে।
জ্যাকুলিনকে কখনোই ব্যক্তিজীবন, পরিবার নিয়ে কথা বলতে দেখা যায় না। এরপরও মায়ের সঙ্গে তার সুসম্পর্কের কথা সবারই জানা। এর আগে বেশ কয়েকবার তাকে বলতে শোনা গেছে, আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। মা-বাবা আমার জীবনের অনেক বড় অনুপ্রেরণা। কাজের কারণে মুম্বাই আমি একাই থাকি। এ জন্য পরিবারকে অনেক বেশি মিস করি।
তবে সিনেমা ক্যারিয়ারের বাইরে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে এর আগে কয়েকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন জ্যাকুলিন। ওই সময় কারাগারে বসেই জ্যাকুলিনের প্রতি প্রেমের কথা জানিয়েছেন সুকেশ। কারাগার থেকেই একাধিকবার প্রেমের চিঠি দিয়েছেন তিনি। তবে এসব চিঠি মোটেও পাত্তা দেননি অভিনেত্রী জ্যাকুলিন।
বিনোদন ডেস্ক 

































