মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব: অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১২৯

ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস সবসময়ই পরকীয়ার বিরোধীতা করেন। এর আগে এক সাক্ষাৎকারে এ ঢালিউড ক্যুইন বলেছিলেন, এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জানার পরও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা এখন অহরহ ঘটছে।

পরকীয়ার পেছনে বিশেষ একটি কারণ রয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে, নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুক, ম্যাসেঞ্জারে, সামাজিক যোগাযোমাধ্যমের বিপদজনক ব্যবহারও দেখছি।

এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেছেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে হাজির হয়ে র‌্যাপিড ফায়ার নামের এক সেগমেন্টে অংশ নেন তিনি। সেখানে জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান এ অভিনেত্রী।

অনুষ্ঠানে সঞ্চালক ঢালিউড ক্যুইনের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেয়া হলে কী করবেন? জবাবে অপু বিশ্বাস বলেন, পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।

এরপর এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করতে চান তিনি? এ প্রশ্নের জবাবে বলেন, মানুষকে খুব বেশি বিশ্বাস করি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন।

অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন তারকাকে নিয়ে মন্তব্য করতে বলা হয় তাকে। এ সময় ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, চিত্রনায়িকা মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’, অভিনেতা আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে সম্বোধন করেন অপু বিশ্বাস।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব: অপু বিশ্বাস

প্রকাশের সময় : ১২:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫