সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি জংলির রিমেক কিনতে চায়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৫৯

ছবি : সংগৃহীত

সিয়াম ও বুবলি অভিনীত সিনেমা ‘জংলি’ মুক্তি পেয়েছে ঈদে। সিনেমাটির ট্রেইলার দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো দক্ষিণ ভারতীয় কোনো সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। দর্শকের এই ভুল ভেঙ্গে জংলির রিমেক স্বত্ব কেনার আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। এটি জানিয়েছেন ছবির প্রযোজক জাহিদ হাসান অভি।

শুধু তাই নয় প্রযোজক জাহিদ আরও জানান, চলতি সপ্তাহের মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে।

এ ব্যাপারে জাহিদ হাসান অভি বলেন, জংলি সিনেমার সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। তিনি বলেন, পোস্ট প্রোডাকশনের সময় রাফকাট দেখে তারা সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, এর আগেও আমাদের সিনেমার ডাবিং ভার্সন বিভিন্ন দেশে গেলেও এবার তারা সরাসরি রিমেক স্বত্ব কিনতে চাইছে। চলতি সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে। এরপর সেই প্রোডাকশন হাউজের সব তথ্য দিতে পারবো।

সিনেমাটিতে অভিনয় করেছেন, আহমেদ শবনম বুবলি, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

২০২৪ সালের শুরুতে চিত্রধারণ শুরু হয় এবং ২৯ মার্চে সিয়ামের জন্মদিনে তার প্রথম দর্শন প্রকাশ করা হয়। ছবির সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

মালয়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি জংলির রিমেক কিনতে চায়

প্রকাশের সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫