মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, জায়াত নেতাসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা ও পাল্টা হামলায় দুই পক্ষের তিনজন নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) সকালেক কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, জায়াত নেতাসহ নিহত ৩

প্রকাশের সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫