মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশ ভ্রমণে পপতারকা কেটি পেরি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩৫

ছবি-সংগৃহীত

মহাকাশ ভ্রমণে গেছেন মার্কিন পপতারকা কেটি পেরি। বিশিষ্ট মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশ রকেটে চড়ে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেছেন জনপ্রিয় এই পপতারকা।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে নিউ শেপার্ড মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

এনএস-৩১ নামে এই মিশনকে ঐতিহাসিক মিশন বলা হচ্ছে। কারণ ৬০ বছরেরও বেশি সময় আগে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম কেবল নারীদের নিয়ে মহাকাশ ভ্রমণে গেল এনএস মহাকাশযানটি।

এবারের মহাকাশ মিশনে প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল ও গণিতসহ (স্টেম) গণমাধ্যমে নারীদের ধারাবাহিক ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে। আগামী প্রজন্মকে এসব প্ল্যাটফর্মে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে উৎসাহ দিতে মিশনটি পরিচালনা করা হচ্ছে।

গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মহাকাশ ভ্রমণে কেটি পেরির সঙ্গে জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ এবং সিবিএস উপস্থাপক গেইল কিং-ও অংশ নিয়েছেন। এ ছাড়াও ছিলেন সাবেক নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বো, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন।

প্রতিবেদনে আরও বলা হয়, নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর মহাকাশে প্রায় ১১ মিনিট অবস্থান করেছে। এ সময় ওজনহীনতা অনুভব করবেন ভ্রমণকারীরা। আবার ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও উপভোগ করেছেন তারা।

জানা গেছে, মহাকাশযানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এর জন্য কোন পাইলটের প্রয়োজন নেই এবং ক্রুদের ম্যানুয়ালি এটি পরিচালনার দরকার হয় না। ভ্রমণ শেষে এটি সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযানটি।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

মহাকাশ ভ্রমণে পপতারকা কেটি পেরি

প্রকাশের সময় : ১১:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫