
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
আজ মঙ্গলবার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে আজাহার শফিক ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
আজাহার শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কে এম শফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি নেপালতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান প্রমৃখ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ অত্র কলেজের ভিত্তি স্থাপনের ফলক উন্মোচন করে দোয়া ও মোনাজাত করা হয়।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: 







































