সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জবি কেন্দ্রে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) সারাদেশের বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ধাপে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা প্রর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এবারই প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে আবেদনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১৬২ জন। আসন রয়েছে ১ হাজার ৮৭২টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৫১ জন।
‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এর মধ্যে কলা অনুষদে আসন রয়েছে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

জবি কেন্দ্রে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫