
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ফিলিস্তিনে ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে র্যালী ও মানববন্ধন করেছে জাতীয় শিশু কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর (তারার মেলা) শাখা। রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে র্যালীটি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর (তারার মেলা) শাখার পরিচালক ও রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমাদ আব্দুল্লাহ, ইবি বিএনসিসি সেনা শাখার সিইও আহসান জুবায়ের, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিলসহ শতাধিক শিশু কিশোর।
ফুলকুড়ি আসর (তারার মেলা) শাখার পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন,’আমরা এখানে উপস্থিত হয়েছি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদে। প্রতিদিন অনেক অনেক শিশু ইসরায়েল বাহিনী কতৃক নিহত হচ্ছে। একদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে। একদিন পৃথিবীর প্রতি প্রান্তে ফিলিস্তিনরা স্বাধীনভাবে টিকে থাকবে। ইসরায়েল ফিলিস্তিনদের হত্যা করে না, তারা আমাদের হৃদযে আঘাত করে। ‘
উল্লেখ্য, মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত গণহত্যা বন্ধ করার আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জোর দাবিও জানান।
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি: 







































