
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও একটি সুস্থ সমাজ গড়ে ওঠে।
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-কর্মকর্তারা। আগামী ২৩ এপ্রিল পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে।
যশোর অফিস 







































