মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটকেলঘাটায় বাসচাপায় ২ মোটরসাইকেলে আরোহী নিহত

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। শুক্রবার দুপুরে পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এঘটনা ঘটে।
নিহত রীতা সাধু (৩০) খুলনা জেলার কপিলমনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। তাদের ছেলের নাম সৌরভ সাধু (৫)।
পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে কদমতলা মোড় এলাকায় পৌছালে  ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে মারা যান মা ও ছেলে। আহত বাবা ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

পাটকেলঘাটায় বাসচাপায় ২ মোটরসাইকেলে আরোহী নিহত

প্রকাশের সময় : ০৫:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫