রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাহতাব উদ্দিন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় একটি রাজনৈতিক মামলায় উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন মাতাবকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাতাব দাসেরবাজার ইউনিয়নের পূর্বশংকর গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে।  শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার এসআই আব্দুর রউফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, একটি রাজনৈতিক মামলায় দাসেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন মাতাবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে (শুক্রবার) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

বড়লেখায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫