সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষি শ্রমিকের

প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে মাঠে ধান কাটতে গিয়ে নিকসন মিয়া (৪০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে নিকসন উপজেলার টিকুরিয়া গ্রামের মাঠে ধান কাটতে যায়। এসময়  গুড়িগুড়ি বৃষ্টি চলাকালে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিকসন মিয়া উপজেলার কুতিকুড়া গ্রামের মৃত তহুর উদ্দিনের ছেলে। ‍

স্থানীয় সুত্রে-  এ সময় বজ্রপাতে দগ্ধ হয়ে মারাত্মক আহত হয় কৃষি শ্রমিক লিকসন। পরে ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে বর্তমান সময়ে আবহাওয়া খারাপ থাকলে সবাইকে বজ্রপাত বিষয়ে সর্তক থাকতে হবে।

জনপ্রিয়

মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষি শ্রমিকের

প্রকাশের সময় : ০৯:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫