শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে সাদ্দাম হলের লিচু-জামরুল রুমে রুমে পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদ্দাম হোসেন হলে প্রভোস্টের তত্বাবধানে  গাছ থেকে লিচু ও জামরুল পেড়ে প্রতিটি রুমে পোঁছে দেওয়া হয়েছে। শরিবার (৩ মে)  সবার রুমে রুমে লিচু পৌঁছে দেন শিক্ষার্থীরা। এ সময় হলটির প্রভোস্ট অধ্যাপক ড.আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল হল প্রভোস্ট হল সংলগ্ন  নির্দিষ্ট এলাকায় অপরিপক্ক ফল না ছেঁড়ার জন্যে নোটিশ দেন। ফল পরিপক্ব দেখা দিলে পেরে শিক্ষার্থীদের খাওয়ানো হবে। হলের অন্যান্য ফল পরিপক্ক হলে একইভাবে বিতরণ করা হবে বলে জানান হল প্রভোস্ট।
হলের আবাসিক শিক্ষার্থী সামিউল হোসেন বলেন,
‘কিছুদিন আগে প্রভোস্ট স্যার আমাদের হল সংলগ্ন এলাকার মৌসুমি ফল না পারতে নোটিশ দিয়েছিলাম। শিক্ষার্থীরা এটা মেনে চলেছে। আজ স্যারের তত্বাবধানে আজ শিক্ষার্থীদের মাঝে লিচু ও জামরুল বিতারণ করা হয়েছে। আমরা এমন কাজকে সাধুবাদ জানাই।’

সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট বলেন, “আমরা ইতিপূর্বে নোটিশ দিয়েছিলাম, কোনো ছাত্র যেন গাছের ফল না পাড়ে। এই ফলগুলো আবাসিক ছাত্রদের অধিকার, এগুলো তাদের হক। আমি ছাত্রদের দিয়ে আজ লিচু ও জামরুল গাছ থেকে সংগ্রহ করিয়েছি এবং প্রতিটি রুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। অতীতে এটা করা হতো না। একটি নির্দিষ্ট গোষ্ঠী এসব ফল সংগ্রহ করত। নতুন বাংলাদেশে আমরা হলের সকল ছাত্রের মধ্যে এই ফলগুলো বণ্টন করে দিতে বদ্ধপরিকর।”

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ইবিতে সাদ্দাম হলের লিচু-জামরুল রুমে রুমে পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৮:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫