মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বহিষ্কৃত নেতাদের নিয়ে পথসভা, সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি 
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে পথসভা করার অভিযোগ উঠেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে।
বুধবার (৭ মে) সকালে বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা  বিএনপি পৌর বিএনপির  নেতাকর্মীরা।
 উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর , সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  সাকিল তালুকদারসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন- গত ৫ মে জামালপুরের বকশীগঞ্জের নিজ এলাকায় আসেন সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। তাকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হলেও তিনি তা এড়িয়ে যান এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে কয়েকটি জায়গায় পথসভা করেন। এতে দলীয়  ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন দলীয় নেতারা। এছাড়াও বিষয়টি জেলা ও কেন্দ্রকে লিখিতভাবে জানানোর কথা জানান তারা।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

বকশীগঞ্জে বহিষ্কৃত নেতাদের নিয়ে পথসভা, সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫