শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৯

আল মোজাহিদ বাবু,  বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীসহ ৯ জনকে  গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
পুলিশের  বিশেষ অভিযানে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা  মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতা-সংক্রান্ত মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৯ মে)  রাতে  উপজেলায়  পৌরএলাকায়সহ সাতটি ইউনিয়নে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পৌর এলাকার মালিরচর গ্রামের মৃত রহিম বক্স এর ছেলে বিল্লাল হোসেন (৫০), নিলখিয়া ঝানকিপুর এলাকার আ: মজিদের ছেলে মনিরুজ্জামান মনির(৪২), মেরুরচর টুপকারচর এলাকার মৃত ফজল সরকারের ছেলে শাহ আলম ফর্সা(৬০), সাধুরপাড়ার আইরমারি বটতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মজিবুল্লাহ(৪৩), বালুগাও গ্রামের মৃত ফসি উল্লাহর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ(৪৫), মেরুরচর উত্তরপাড়ার ভুলু মিয়ার ছেলে ইউনুছ(৩০)।
এছারাও বকশীগঞ্জ থানার নিয়মিত মাদক মামলার আসামী বাট্টাজোর ইউনিয়নের পারুলের ছেলে আল আমিন (৩০), পানাতিয়াপাড়ার মৃত আনছার আলীর ছেলে নওশাদ আলী(৪৫) সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ  সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃতরা  ৫ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাকি ৪ জন মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ  বলেন, অভিযানে আ:লীগের ৫ নেতাকর্মীসহ অন্যান্য মামলায় আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে।   আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে ।”
জনপ্রিয়

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বকশীগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৯

প্রকাশের সময় : ০৬:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫