
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি সভাপতি মাহমুদুল হাসান। শনিবার ( ১০ মে) বেলা ১ টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।
শুভেচ্ছা বার্তাতে ইবি শিবির সভাপতি জানান, ‘প্রিয় শাহেদ ভাই, জন্মদিনের এই বিশেষ ক্ষণে আপনার জন্য আন্তরিক দোয়া ও শুভ কামনা। আপনার সৎ ও সঠিক নেতৃত্বে ইবি ছাত্রদল শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে, এই প্রত্যাশায়..। আপনার সুস্থতা, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি 





































