
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। সোমবার ( ১২ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসকিরুল কবীর সৌরভ, সায়েম আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নুর আলম।
এসময় সমন্বয়ক এস এম সুইট বলেন,’আজকে আমরা সম্বলিত স্বরে জাতীয় সংগীত গাইবো এ জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন জুলাই বিপ্লব ছাত্র জনতার মাধ্যমে সংগঠিত হয়েছে কিন্তু পরবর্তী সময়ে একটি গোষ্ঠি এবং তাদের সাথে যুক্ত হয়েছে পতিত স্বৈরাচারের দোসরা। তারা আমাদের বিভাজন করে দিতে চায়। আমাদের ভিতর যদি তারা বিভাজন জিইয়ে রাখতে পারে তাহলে তাদের লাভ আছে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় সংগীত আমাদের ঐক্যর প্রতিক। জুলাই আন্দোলনে জাতীয় সংগীতের মাধ্যমে আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম এবং তার আগেও যখন স্বাধীকারের প্রশ্নে ঐক্যের মূর্তিমান প্রতীক হিসেবে দেখা দিয়েছে জাতীয় সংগীত। তাই জাতীয় সংগীত নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেবো না। আমরা সম্বলিত ভাবে এটাকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।’
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি 




































