শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবি উপাচার্যের ইরানের এমআইউ বাংলাদেশস্থ অফিস পরিদর্শন

হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:

ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি’র (এমআইউ) ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বৃহস্পতিবার (২২ মে) ঐ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা’দের   সাথে এক বৈঠকে তিনি মিলিত হন ।

জানা যায়, শাহাবুদ্দিন মাশায়েখী রা’দের আমন্ত্রণে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পরিদর্শনে যান। শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা এবং অনুমোদিত স্কুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রয়েছে। বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের মাঝে  উচ্চতর শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, ছাত্র-শিক্ষক বিনিময়, উচ্চতর যথা- এমফিল ও পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ, বিজ্ঞান শিক্ষা, পার্সি ভাষা কোর্স চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি  এমওইউ ( মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘উভয় বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করতে পারলে শিক্ষা-সংস্কৃতি গবেষণা উন্নয়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক স্থাপিত হবে।’

উল্লেখ্য, আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইউ) একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত।  শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা এবং অনুমোদিত স্কুল রয়েছে যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে কাছাকাছি পর্যায়ের মিল রয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের (মহিলা পণ্ডিত সহ) ইসলামী শিক্ষা প্রদান করেছে।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ইবি উপাচার্যের ইরানের এমআইউ বাংলাদেশস্থ অফিস পরিদর্শন

প্রকাশের সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫