
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন গত ১৭ মে নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে শ্রম ঘাম ও সততার কাছে পরাজিত হয়েছে টাকা।
শুক্রবার (২৩ মে) বিকালে কেন্দুয়া জযহরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ফুলেল সিক্তকালে বলেন- নেত্রকোণার আটপাড়ায় অনুষ্ঠিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এটি ছিল একটি উত্তেজনাপূর্ণ নির্বাচন।
“গত ১৭ মে এই নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, টাকা নয়—শ্রম, ঘাম ও সততাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। যারা মাঠে-ময়দানে থেকে দলের জন্য লড়াই করেছে, তারাই বিজয়ের মাধ্যমে সততার পুরস্কার পেয়েছে।”
ড. রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, “বিএনপি এখন আর কোন গোষ্ঠীবাদ বা টাকার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের ভবিষ্যত পথচলা হবে আদর্শ, ত্যাগ ও সংগ্রামের উপর ভিত্তি করে।”
সম্মেলনে আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাউন্সিলরদের সরব উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে হিলালী বলেন, “এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, এটি হলো গণতন্ত্র ও সৎ রাজনীতির বিজয়।”
দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে আটপাড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন- আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু সহ আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ খোকন, চিরাং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম (উজ্জ্বল) সহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি: 







































