
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে পরিবর্তিত নাম হিসেবে পূর্বের নাম এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরবর্তী সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলে নামটি কার্যকর হবে।
জানা গেছে, বিভাগটিতে বর্তমানে অধ্যয়নরত সকল ব্যাচের জন্য এই পরিবর্তিত নাম প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আসাদুজ্জামান বলেন, ‘একাডেমিক কাউন্সিলে পূর্বের নাম এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন পেলে তা কার্যকর হবে।’
তিনি আরো বলেন,’এর আগে বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে তিন অনুষদের বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিনদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। আমরা এসময় বিভিন্ন শিক্ষকদের সাথে বসে, শিক্ষার্থীদের সাথে বসে পরামর্শ করা হয়েছে। রেজিস্ট্রার স্যার এ বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছেন। দেশের অন্যন্য বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট কি নামে আছে। বিসিএসে কোড কি আছে এসব খোঁজখবর নেওয়া হয়েছে। এখানে আরেকটা সুপারিশ হয়েছে মাস্টার্সে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট আলাদা করে পড়ানো। দুইটা যেহেতু আলাদা বিষয়। অনার্সে একসাথে পড়বে তবে মাস্টার্সে আলাদা করে পড়বে এমন ই সুপারিশ করা হয়েছে।
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি 





































