শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় ১৯৬ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত আরও ২৫০/৩০০ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৬ মে) উপজেলার মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী গ্রামের মৃত আব্দুল সাহেদের ছেলে মো. সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।

জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দুয়া পৌরসভাস্থ চিরাং মোড় হতে খেলার মাঠের পাশে ট্যাম্পু সিএনজি স্ট্যান্ড হতে সাউদপাড়া মোড় হয়ে বাদে আঠারবাড়ী পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা রাস্তার উপর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে আসামীরা ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে সিএনজি, ট্রাক, দোকানপাট
ভাংচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এতে প্রায় ৩০/৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সাংস্কৃতিকদের মুঠোফোনে জানান, বিশেষ ক্ষমতা আইনে সবুজ মিয়া নামের একজন বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এন জাহাঙ্গীর চৌধুরী সহ ১৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ২জন সাংবাদিকের নামও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

কেন্দুয়ায় ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৮:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫