শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েট শিক্ষার্থী ইফাজের ওপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র ইফাজের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। শুক্রবার (৩০ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট থেকে এ মিছিল শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের অনুষদের ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য সাব্বির হোসাইন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস মাহমুদ, রাকিব হোসেন সাক্ষর, রনি, তৌহিদুল ইসলাম, ইব্রাহিম,  আলামিন, রিয়াজ,  রায়হান, মেহেদী, সাবিক, ওয়াশিকুর, জনি, উৎস, অনিক, বাপ্পী প্রমুখ।

এসময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ  বলেন, ‘আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী ছাত্রদেরকে টার্গেট করা হচ্ছে, বিএনপিকে টার্গেট করা হচ্ছে, আমাদের হত্যা করা হচ্ছে। নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গিকার। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। শুধু কুয়েট, বুয়েট, ঢাবি নয় আমরা ইবির প্রতিটি ছাত্রছাত্রীদেরও নিরাপত্তা চাই।’

রাবিতে, চবিতে যে হামলা হয়েছে তার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘সারাদেশে যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে আমরা এর নিন্দা জানাই। ইন্টেরিম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে, এমন কর্মকাণ্ড যেন আর না ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। কুয়েটের মেধাবী ছাত্রের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত শান্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আর যেন কোন মায়ের সন্তানের উপর এমন হামলা না হয়।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

কুয়েট শিক্ষার্থী ইফাজের ওপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ১১:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫