রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুনসহ ৩০টা পান খেতে হয়েছে একদিনে: পূজা

ছবি-সংগৃহীত

অভিনেত্রী পূজা চেরি। এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে ‘টগর’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। বর্তমানে এই সিনেমার প্রচার-প্রচারণায় বেশ সময় পার করছেন তিনি।

গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। পূজা চেরী বলেন, ‘গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল। প্রকাশের পর থেকে বেশ সাড়াও পাচ্ছি।

পূজা যোগ করেন, ‘প্রথম দিকে পান খেতে পারছিলাম না, পিক ফেলতে পারছিলাম না। এগুলো শিখতে হয়েছে। পান খেয়ে ওই সময়ে আমি আর কিছুই খেতে পারিনি। পুরো মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। একদিন চুনসহ ৩০টি পান খেতে হয়েছে। এখন পান খেতে আর ভয় পাই না।’

পূজা চেরির সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ। এছাড়াও রয়েছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। আলোক হাসান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় আছে এআর মুভি নেটওয়ার্ক।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

চুনসহ ৩০টা পান খেতে হয়েছে একদিনে: পূজা

প্রকাশের সময় : ০২:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫