
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন এই প্রথম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলের দিকে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন সাফিয়া খোরশেদ আহমদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পরিচালক মো. মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আল নূর কিন্ডারগার্টেনের পরিচালক আবু সোয়েম ভূঁইয়া।
জানা যায় এই কমিটি খুব শীগ্রই ৪১ সদস্য বিশিষ্ট গঠন করা হবে।
এর আগে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ববর্তী উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের কমিটির আহ্বায়ক ও জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতনের প্রতিষ্টাতা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সাফিয়া খোরশেদ আহমদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট কলেজ ও পরশমণি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও পরিচালক মুসলেহা মাহবুব, আল নূর কিন্ডারগার্টেনের পরিচালক আবু সোয়েম, ফুলকলি বিদ্যা নিকেতনের পরিচালক শিবলী আহমেদ, এইচ এ ওয়াহাব মাষ্টার কিন্ডারগার্টেনর পরিচালক মো. সিদ্দিকুর রহমান ভূঞা, এ ওয়ান কিন্ডারগার্টেনের পরিচালক মো. শফি আলম, সানরাইজ কিন্ডারগার্টেনের পরিচালক মো. আব্দুল বারী, পরশমণি কিন্ডারগার্টেনের পরিচালক মুসলেহা মাহবুব, হলি চাইল্ড কিন্ডারগার্টেনের পরিচালক ইলিয়াস কাঞ্চন, মীর হোসাইন কিন্ডারগার্টেনের পরিচালক মজিবুর রহমান প্রমূখ।
এছাড়াও বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 






































