মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাসনালিতে খিচুড়ি আটকে প্রাণ গেল শিশুর

ছবি-সংগৃহীত

লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

অরি দাস ফেনীর জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে শিশু। ঈদের বন্ধে শিশুটি মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে আসে।

প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনও রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য সহকারে খাওয়াতে হবে।

জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

শ্বাসনালিতে খিচুড়ি আটকে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : ১০:২৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫