
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভাধীন আইথর গ্রামের বাসিন্দা, তৎকালীন ৭নং মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও কেন্দুয়া সাবরেজিস্টার অফিসের দলিল লেখক ইনচান মিয়া আর নেই।
গতকাল শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েকবছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের বড় ছেলে এডভোকেট আল মামুন হক কোকিল একজন আইনজীবী, মেজো ছেলে আল মাসুদ ওয়াসিম ও ছোট ছেলে আব্দুল্লাহ আল কাইয়ূম জোসেফ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত।
এছাড়াও মরহুমের বড় মেয়ে ও তার স্বামী শিক্ষকতা পেশায় জড়িত, ছোট মেয়ের স্বামী ও মেজো ছেলের স্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত।
মরহুম ইনচান মিয়া সমাজের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি এবং বহু আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ইনচান মিয়ার জানাজা আজ শনিবার (১৪ জুন) সকাল ১১ ঘটিকায় সেনের বাজার সরকার প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে ও মহান আল্লাহ তাআলা তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































