সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে বিয়ের পার্টি স্থগিত করলেন হিনা খান

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সম্প্রতি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গত ৪ জুন বিয়ে করেন তারা। তবে হিনা চেয়েছিলেন তার এই খুশির মুহূর্ত পাপারাজ্জি এবং সহকর্মীদের সঙ্গেও ভাগ করে নিতে। তাই বিয়ের পরে একটি ছোট্ট উদযাপনের আয়োজন করছিলেন তিনি।

বলিউডশাদিসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আহমেদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনার কারণে বিয়ের পার্টি স্থগিত পরিকল্পনা থেকে সরে আসেন অভিনেত্রী। পার্টি বাতিল করে হিনা খান নিজেই গণমাধ্যমের সামনে এসে জানান, এখন কোনো উদযাপন করার সময় নয়।

এক ভিডিও বার্তায় হিনা বলেন, গতকাল আমি আপনাদের সবাইকে একটি ছোট উদযাপনে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আজ যা ঘটেছে আহমেদাবাদে, তা অত্যন্ত মর্মান্তিক। এই দুঃখজনক ঘটনার পর আমরা অনুভব করেছি, উদযাপন নয়, এখন সহানুভূতি প্রকাশ করার সময়। তাই আমাদের পার্টিটি আপাতত স্থগিত করছি। ভবিষ্যতে সুযোগ হলে নিশ্চয়ই আবার আয়োজন করব।

এদিকে বিয়ের পর প্রথমবার হিনা ও রকিকে একসঙ্গে দেখা যাবে একটি টেলিভিশন শো’র বিশেষ পর্বে। ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের অনুষ্ঠানে তারা দুজনেই অংশ নিয়েছেন, এবং পর্বটি খুব শিগগিরই সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, বর্তমানে হিনা খান স্তন ক্যান্সারের চতুর্থ স্তরের সঙ্গে লড়াই করছেন। ইতোমধ্যে তার কেমোথেরাপির একটি ধাপ সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা প্রক্রিয়া এখনও চলমান। অভিনেত্রী এবং তার অনুরাগীদের বিশ্বাস শিগগিরই সুস্থ হয়ে   আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবেন হিনা।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

যে কারণে বিয়ের পার্টি স্থগিত করলেন হিনা খান

প্রকাশের সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫