
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের উদ্যোগে “রিসার্চ, ইন্ডাস্ট্রি অ্যান্ড কোলাবরেশন ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং” শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে আয়োজিত এ কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, “গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে দক্ষ করে গড়ে তুলতে এই ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বুয়েট, কুয়েট, এমআইএসটি ও আইএনএমএএসের বিশিষ্ট অধ্যাপকগণ। তাঁরা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে প্রকৌশলের সমন্বয়ে উন্নত স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী কনফারেন্সে কুইজ, প্রকল্প প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কনফারেন্সের আহ্বায়ক ছিলেন বিএমই বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল ইমরান এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক আনিকা আনজুম।
যশোর অফিস 







































